নানা আয়োজনে উদযাপন হচ্ছে ‘জুলাই উইমেনস ডে’

ঢাবি প্রতিনিধি  
১৪ জুলাই ২০২৫, ২২:৩৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২৩:২৩

জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে ‘জুলাই উইমেনস ডে’। কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জুলাই অভ্যুত্থানের নানা ডকুমেন্টারি প্রদর্শনী, নারী শিল্পীদের সংগীত পরিবেশনসহ বিভিন্ন আয়োজনে উদযাপন করা হচ্ছে দিনটি।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে একের পর এক অনুষ্ঠান শুরু হয়। একাধিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এটির আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন পয়েন্টে বড় ডিসপ্লেতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনেও শিক্ষার্থীদের উপভোগের জন্য বেশ কয়েকটি ডিসপ্লে বসানো হয়েছে। রাত ১২টার পর ড্রোন শো’র মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

সরেজমিন দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, আনসার, প্রক্টরিয়াল টিমের সদস্যসহ বেশ কিছু নিরাপত্তা টিম কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে সরব উপস্থিতি। অনুষ্ঠান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 

এদিকে ‘জুলাই ওমেনস ডে’ উপলক্ষে মেয়েদের হলগুলোতে প্রবেশে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম