জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ

ঢাবি প্রতিনিধি 
১৫ জুলাই ২০২৫, ০০:২৪আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০০:৫৮

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে সে সময়ের নানা ঘটনা নিয়ে ড্রোন শো।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। 'জুলাই উইমেনস ডে'-এর কর্মসূচির অংশ হিসেবে এই শো প্রদর্শন করা হয়।

ছবি: সাজ্জাদ হোসেন শো’তে অভ্যুত্থানে নারীদের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে।

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ শেখ হাসিনার বিদ্রূপাত্মক কথা— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এছাড়া 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', মাতৃভূমি অথবা মৃত্যু'সহ একাধিক বাক্য এই শো'তে দেখানো হয়েছে।

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ এছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়েছে। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডসহ একাধিক প্রতিচ্ছবি দেখা গিয়েছে এই শো'তে।

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম