অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৫, ১৮:৩১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮:৫২

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘অপরাধী কেউ যেন ছাড় না পায়—এটা নিশ্চিত করতে হবে। মহানগরীর প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।’

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সভায় ডিএমপি কমিশনার ইউনিট প্রধানদের উদ্দেশে বলেন, ‘একজন ইউনিট প্রধানের প্রধান দায়িত্ব নিজের ইউনিটকে দক্ষতার সঙ্গে পরিচালনা করা এবং অপরাধ দমন ও প্রতিরোধে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করা।’

তিনি বলেন, ‘নিয়মিত টহল কার্যক্রম জোরদার করতে হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে। চেকপোস্ট পরিচালনা, মামলা তদন্ত ও নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

এ সময় তিনি চোরাই গাড়ি, মাদক উদ্ধার এবং অপরাধ বিশ্লেষণে গোয়েন্দা তথ্য ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, ‘দায়িত্ব পালনে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে পুলিশি কার্যক্রম আরও জনবান্ধব করতে হবে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহার সময়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সকলে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। মামলা তদন্ত ও নিষ্পত্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি আরও বাড়াতে হবে।’

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক এবং অস্ত্র উদ্ধারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। জুন মাসে ডিএমপির বিভিন্ন থানায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের