জুলাই এখনও বিক্রি হচ্ছে: ‘দ্য রেড জুলাই’

ঢাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ০০:৩৯আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০০:৩৯

‘জুলাই এখনও বিক্রি হচ্ছে’—এমন মন্তব্য করে ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেছেন, ‘একদিকে চলছে একে অপরের বিরুদ্ধে আক্রমণ, অন্যদিকে চলছে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা। সবাই ব্যস্ত এই বিপ্লবের কৃতিত্ব নিজের নামে নিতে।’

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি ‘৩৬ জুলাই’-এর পরিবর্তে ৫ আগস্টকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তার ভাষায়, ‘৩৬ জুলাই কোনও ক্যালেন্ডারে নেই, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ারও সুযোগ নেই। ভবিষ্যতে বাতিল করাও সহজ হবে। তাই ৫ আগস্টই হোক সেই দিন, যেদিন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছিল, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘জুলাইকে টিকিয়ে রাখতে হবে। অথচ কেউ সেভাবে এ নিয়ে কথা বলছে না—এমনকি অন্তর্বর্তী সরকারও না। কেবল কিছু প্ল্যাটফর্ম চেষ্টা করছে—কিন্তু তা যথেষ্ট নয়। মনে রাখতে হবে, যদি জুলাই হারিয়ে যায়, বিপ্লবীদের অস্তিত্বই সংকটে পড়বে।’

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে যদি কোনও ঘোষণা না আসে, ছাত্রজনতা রাস্তায় নামবে। তখন কী হবে, তা সামাল দেওয়া সহজ হবে না।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সরকার যদি সত্যিই আন্তরিক হতো, তাহলে এতদিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতো, শহীদদের তালিকা প্রকাশিত হতো, আহতদের দেওয়া হতো সম্মানজনক স্বীকৃতি এবং পরিবারগুলো পেতো যথাযোগ্য মর্যাদা। কিন্তু আজও কিছুই হয়নি।’

এ সময় তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারকেই দিতে হবে; সেটি ৫ আগস্টের মধ্যে দিতে হবে; তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং ৩৬ জুলাই নয়, ৫ আগস্ট হোক আমাদের স্বাধীনতা দিবস।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম