মহাখালীতে ছিন্নমূল শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ০৪:০১আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৪:০১

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় এক ছিন্নমূল শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আল আমিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মহাখালীর টিভি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান। 

তিনি জানায়, গত রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত স্থানে এক ছিন্নমূল শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢামেকের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার)-এ ভর্তি করা হয়।

পুলিশ জানায়, পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশ অভিযুক্ত আল আমিনকে শনাক্ত ও গ্রেফতার করে। 

পুলিশ জানায়, গ্রেফতার আল আমিন মহাখালী বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বাস করতো এবং বাসের হেলপার হিসেবে কাজ করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান