ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি খিলগাঁও থানার একটি মাদক মামলায় আটক ছিলেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী সাদেকুল হোসেনসহ কয়েকজন কারারক্ষী মো. সোহেলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মৃত মো. সোহেল খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন। তার বাবা মৃত আব্দুল মালেক। বাড়ি ত্রিমোহনী, খিলগাঁও, ঠেকপাড়া মাতব্বর বাড়ি গলি, ঢাকা।









