শিক্ষক ও জুলাইযোদ্ধাদের নিয়ে ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ২০:২৫আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২০:২৫

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাইযোদ্ধাদের নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, একইসঙ্গে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে।

কর্মসূচি অনুযায়ী এদিনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

১৭ জুলাই স্মরণে ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল-পরা ছল’। ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাইযোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।

সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিকযোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো করা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম