‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গঠনের উদ্দেশে গণভবনের জন্য প্রায় ১১১ কোটি টাকার নির্মাণ ও সংস্কার কাজে সরাসরি কেনাকাটা পদ্ধতির নামে যেভাবে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে—তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে টিআইবি।
সংস্থাটি বলেছে, সরকারি অর্থ ব্যয়ে কেনার ক্ষেত্রে যেভাবে বিদ্যমান আইন ও নীতিমালা এড়িয়ে সরাসরি কেনাকাটা যুক্তিতে কাজ দেওয়া হয়েছে। যা রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।









