মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ২৩:৩৪আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২৩:৩৪

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর আবারও সন্ত্রাসীদের কর্মকাণ্ডে উত্তপ্ত হয়ে ওঠেছে। মাত্র ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম (২৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এসময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‎বুধবার রাত ৮টার পর নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে একটি মোটরসাইকেলে করে মুখোশ পরিহিত তিনজন ব্যক্তি এসেই ইব্রাহিমকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইব্রাহিম পেশায় প্রাইভেট কার চালক। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন- সজীব (৩২ ও রুবেল (৩৫)।

এদিকে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এ ঘটনায় বুধবার রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে আল আমিনকে হত্যা করে। 

এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আমরা ঘটনাস্থলে আছি। দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই কাজ করছি। দ্রুত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান