সূত্রাপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ০১:৫০আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০১:৫০

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ জনের সবাই মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা রিপন পেদা (৩৫)।

এর আগে তার তিন সন্তান—আয়েশা (১), রোকন পেদা (১৪) ও তামিম পেদা (১৬) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া স্ত্রী চাদনীও (২৮) দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুরো পরিবারই নিঃশেষ হয়ে গেলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সর্বশেষ মারা যাওয়া রিপন পেদার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

পরিবারটির বাড়ি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়।

উল্লেখ্য, গত ১১ জুলাই দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুর কাগজি টোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে একে একে পরিবারের সবাই না ফেরার দেশে চলে গেলেন।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান