মিরপুরে বাসে আগুন, পুরনো ভিডিও ভাইরাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ০০:১৮ আপডেট : ২০ জুলাই ২০২৫, ০০:১৮

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

শনিবার (১৯ জুলাই) রাত পৌনে আটটার দিকে পল্লবীর সিরামিকস রোডে বিকল্প পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রাত পৌনে আটটার দিকে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে, সেটা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। 

এদিকে, মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দু'টি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। যদিও এ ঘটনার বাইরে রাজধানীতে আর কোনও বাসে আগুন লাগার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান জানান, শনিবার (১৯ জুলাই) রাত ৭টা ৪২ মিনিটে মিরপুর সিরামিকস রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে আমাদের একটি ইউনিট রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপণ করে। বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। ফলে হতাহতের কোনও সংবাদ নেই।

এদিকে, বাসে আগুন লাগার আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করেন, রাতে শ্যামলীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, কোনও সামাজিক যোগাযোগমাধ্যমে কোন ভিডিও ছড়ানো হচ্ছে, তা আমরা জানি না। শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুরে একটি বাসে আগুন লাগার সংবাদ আমাদের কাছে রয়েছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
অগ্নিদুর্ঘটনা ঠেকাতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা উদযাপন
সর্বশেষ খবর
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে মাদকবিরোধী অভিযান
ইশরাকের পদত্যাগের পর সেই ঘুন্টিঘরে মাদকবিরোধী অভিযান
টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
অ্যালগরিদমচালিত ‘আন্দোলন’ রুখতে তৎপর ভারত, মেটাকে কঠোর বার্তা
অ্যালগরিদমচালিত ‘আন্দোলন’ রুখতে তৎপর ভারত, মেটাকে কঠোর বার্তা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক