জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ০৩:০৯আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৩:০৯

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফ ইকবালের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যুব বাঙালি। শনিবার (১৯ জুলাই) রাজধানীর পরীবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আসিফ ইকবালের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতারা বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের সংগ্রামের সংগঠক ছিলেন শহীদ আসিফ ইকবাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তোলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তিনি।

আসিফ ইকবালের আত্মাহুতি ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতারা বলেন, শ্রম-কর্ম-পেশার জনগণের প্রতিনিধিত্বমূলক স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণই জুলাই গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে পারে। অন্যথায় শহীদের আত্মার প্রতি শুধু অসম্মান করা হবে না, বরং প্রতারণা হবে।

আসিফ ইকবালের আত্মাহুতির প্রেরণায় স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা বিনির্মাণে দেশের তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

শ্রদ্ধা নিবেদন করেন যুব বাঙালির উপদেষ্টামণ্ডলীর সদস্য    অপু, তানসেন, সভাপতি রায়হান তানবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী পারভেজ, তোফাজ্জল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, জুলাই আন্দোলনের যোদ্ধা নাহিদুল ইসলাম, অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চের ইমতিয়াজ আহমেদ, ফয়সাল আহমেদ প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা: ময়নাতদন্ত, জাতিসংঘের প্রতিবেদন ও ট্রাইব্যুনালের রায়ে কী প্রতিষ্ঠিত হলো
চব্বিশের জুলাই ছিল ৩৬ দিনের
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
সর্বশেষ খবর
বিস্ফোরক দাবি মিলেইর, ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় অর্থ জুগিয়েছে ব্রাজিল-মেক্সিকো’
মধ্যবাড্ডায় আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড
পাকিস্তানে ফাইনালে উঠেই র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি বাংলাদেশের 
ফিফা সভাপতিকে মার্কিন কংগ্রেসের তলব
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা