ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ২৩:২১আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২৩:২১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতার ব্যক্তির নাম মো. অনিক শেখ (২১)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার আমতলা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সিটিটিসি জানায়, অনিক শেখ দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেন। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচের কথা বলে ৫৫০ টাকা এবং পরে বিভিন্ন অজুহাতে আরও টাকা আদায় করে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।

এ ঘটনায় পল্লবী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে একটি মামলা হয়েছে।

তদন্তে প্রাপ্ত গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডির তথ্য এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি। তিনি সহযোগীদের নিয়ে প্রায় তিন বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলেও জানানো হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি তার পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
মোবাইল ব্যাংকিং প্রতারণা এড়াতে যেসব সতর্কতা মেনে চলবেন
‘অভিবাসী শ্রমিকদের সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে উঠে এলে জনসচেতনতা বাড়াবে’
দুই কেজির এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি, কত পড়লো মণ
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে পারলেন না রাকিব
স্কটল্যান্ডে পারলেন না রাকিব
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
গ্যাস সংকটে নাজেহাল দেশ, সমাধান হবে কবে? 
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসা ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা