মির্জা তারেক আহমেদ বেগ ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মো. মাসুদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই দুই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা তাদের সভাপতি ও সম্পাদক পদে দুই বছরের জন্য নির্বাচিত করেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন এবং এসপি কামারুম মুনিরা।
অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি পরবরর্তী সময়ে ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।









