অস্ত্রসহ কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর ৪ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১২:৪১আপডেট : ২০ জুলাই ২০২৫, ১২:৪১

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-২। শনিবার (১৯ জুলাই) মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২০ জুলাই) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (সামুরাই) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।

র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়, এই গ্যাং সদস্যরা দিনের আলো কিংবা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। তারা সংঘবদ্ধভাবে জনসাধারণের চলাচলের নিরাপত্তা বিঘ্ন ঘটিয়ে আসছিল।

র‍্যাব আরও জানায়, মোহাম্মদপুরসহ র‍্যাব-২-এর দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব গ্যাং সম্পর্কে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম