গত তিনটি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পিবিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৫, ১২:৩৩ আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:৩৩

গত তিনটি সংসদ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরই পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সংশ্লিষ্টদের তথ্য দিতে দিতে বলেছে ইসি।

গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার পর পিবিআই সুষ্ঠু তদন্তের জন্য তথ্য চাইলে ইসি এ তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মনির হোসেনের রবিবার (২০ জুলাই) সই করা চিঠি ইতিমধ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রয়োজন।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) রিটার্নিং কর্মকর্তা, ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে এবং নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়োজিত থাকেন।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
হাত-পা বেঁধে কিশোর হত্যা, ৫ বছর পর রহস্য উদ্ঘাটনে পিবিআই
সর্বশেষ খবর
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগের লোকেরা আপনাদের সম্পদ ছিনিয়ে নিয়েছিল: হিন্দুদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে মাদকের আসর: যা বললেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন