বার্ন ইনস্টিটিউটে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ-সেনাবাহিনীসহ স্বেচ্ছাসেবী সংগঠন

ঢাবি প্রতিনিধি  
২২ জুলাই ২০২৫, ১৬:৪২আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭:১২

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটু যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। 

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে সরেজমিনে দেখা যায়, বার্ন ইন্সটিটিউটে গেটগুলোর সামনে নিরাপত্তা ও শৃঙ্খলার কাজ করছেন সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। পাশাপাশি কাজ করছে পুলিশের একাধিক সদস্যও। 

আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাইরে বুথ বসিয়ে রক্তদাতাদের তালিকা করতে কাজ করছে বাঁধন, ছাত্রদলসহ একাধিক সংগঠন। 

এদিন বার্ন ইন্সটিটিউটে দেখা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ভ্যান ও সদস্যদের। মেডিক্যালের বাইরে তাদের অবস্থান করতে দেখা গেছে। 

মানবিক সহায়তার জন্য রেডক্রিসেন্টসহ একাধিক সংস্থার উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন ও ট্রাফিক পুলিশ সদস্যদের যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। মেডিক্যালের সামনে যাতে করে যানজট সৃষ্টি না হয় সেজন্য ৫০ জনের মতো স্বেচ্ছাসেবী কাজ করছে বলে জানিয়েছেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। 

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন হাসপাতালের ৬৯ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৯ জন মারা গেছেন। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। 

তবে দুপুর ১২টা পর্যন্ত আইএসপিআর-এর দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৩১ জন।

/এমকেএইচ/
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের