ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
৩১ মে ২০২৬, ১৬:২১আপডেট : ৩১ মে ২০২৬, ১৬:২১

রাজধানীর ডেমরা বাঁশের পুল এলাকায় অবস্থিত জহির স্টিল মিলে বাট্টিতে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গলিত পদার্থ ছিটকে শরীরে পড়ায় তারা দগ্ধ হন।

এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হ‌য়ে‌ছে। 

রবিবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে সাব্বির ও তোফাজ্জলকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে মাজেদ হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।

সহকর্মী আলামিন হোসেন জানান, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে জহির স্টিল মিলে কাজ করছিলেন তারা। বাট্টিতে মালামাল গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গলিত পদার্থ ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

দগ্ধদের মধ্যে সাব্বির ও মাজেদের বাড়ি রংপুর জেলায় এবং তোফাজ্জলের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা বর্তমানে ডেমরার পাইটি বটতলা এলাকায় বসবাস করেন।

/এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ