ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৭:৩৬আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭:৩৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগ নেতা কারান্তরীণ দিলীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলন এবং তাদের স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন। 

দুদকের উপপরিচালক রেজাউল করিম চোরাচালানের মধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন— দিলীপ কুমার আগরওয়ালারের স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের সন্তান ইয়াশ আগরওয়ালা ও আচল আগরওয়ালা এবং এনামুল হক খান দোলনের স্ত্রী শারমীন খান, তাদের সন্তান আলিফ ইমরান খান ও লভিন খান।

আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযোগ-সংশ্লিষ্ট দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন বন্ধ করার আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। এদিকে গত ১১ এপ্রিল বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
হরমুজে ‘চাঁদাবাজি’, ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম