নিহতদের সঠিক তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১৯:৪৭আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯:৪৭

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ ও রাষ্ট্রীয় উদ্যোগে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। এছাড়াও আহত-নিহতদের সঠিক তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জানায় সংগঠনটি।

মঙ্গলবার (২২ জুলাই) নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের চিকিৎসার দাবি জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উত্তরা মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০-এর অধিক নিহত ও শতাধিক আহত হয়েছে। যার প্রায় সবাই শিক্ষার্থী।

বিবৃতিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী বলেন, একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজে বিধ্বস্তের ফলে ৫০-এর অধিক শিক্ষার্থী নিহত ও শতাধিক আহত হওয়া অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত-আহত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

বিবৃতিতে আহতদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে বিদেশে নেওয়ার এবং নিহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে জনবহুল শহরে বিমান প্রশিক্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা যেন না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রদের ছয় দফা দাবির প্রতি সমর্থন জানায় সংগঠনটি।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের