শিক্ষকদের নতুন সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’

ঢাবি প্রতিনিধি 
২৬ জুলাই ২০২৫, ১২:৫৩আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৩:০৫

জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে শিক্ষকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উদ্যোক্তারা বলছেন, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষায়ও কাজ করবে এই সংগঠন। 

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক করে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সংগঠনটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, ‘২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙক্ষা তৈরি হয়েছে, তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিকে এই বিপ্লব পুনর্নির্মাণ করছে।’

তিনি বলেন, ‘এ প্রেক্ষাপটে প্রয়োজন হয়ে পড়েছে একটি পেশাদার শিক্ষক সংগঠনের; যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষতা সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততা ও নীতিনির্ধারণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। ইউটিএল এ প্রয়োজন থেকেই জন্ম নেওয়া শিক্ষকগণের একটি জাতীয় প্ল্যাটফর্ম। এর অন্যতম উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।’

ইউটিএল’র মূল প্রতিপাদ্য বিষয় হলো— জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়াই হবে এই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।   

সংবাদ সম্মেলনে ইউটিএল এর লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়। সংগঠনটির স্বল্পমেয়াদি লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইউটিএল ইউনিট প্রতিষ্ঠা করা; শিক্ষক নিয়োগ, পদোন্নতি, অবসর সুবিধা ও কর্মপরিবেশ বিষয়ে নীতিগত সুরক্ষা ও সংস্কারে কাজ করা; জাতীয় ও একাডেমিক বিষয়ভিত্তিক সেমিনার, কনফারেন্স, কর্মশালা ও প্রকাশনার আয়োজন করা; কারিকুলাম সংস্কারে সহায়তামূলক কাজ করা; ডিসিপ্লিন ও এক্সপার্টাইজ অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক স্কলারগণের একটি নেটওয়ার্ক তৈরি করা। 

দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশের মূল্যবোধ ও বৈশ্বিক মানের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়নে ভূমিকা রাখা, গবেষণা সহায়তার জন্য একটি স্বাধীন তহবিল গঠন করা; শিক্ষক উন্নয়ন কার্যক্রম চালু করে পাঠদানে ও গবেষণায় একদল দক্ষ শিক্ষক তৈরি করা; বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডিসিপ্লিন ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকরা ও নতুন প্রজন্মের শিক্ষকদের সঙ্গে সংযোগ স্থাপনের স্থায়ী মাধ্যম হওয়া; বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংযোগ স্থাপন, আন্তর্জাতিক শিক্ষক সংগঠন ও সংস্থার সঙ্গে সহযোগিতা ও বিনিময় কার্যক্রম পরিচালনা করা।

এ সংগঠনের ভিশন হলো— একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা; যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য গবেষণা ও শিক্ষাবান্ধব নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা।

সংগঠনটির মিশনের মধ্যে রয়েছে— একটি অন্তর্ভুক্তিমূলক, আদর্শগতভাবে ভারসাম্যপূর্ণ ও সহযোগিতামূলক শিক্ষক সংগঠন গড়ে তোলা; শিক্ষকগণের একাডেমিক, পেশাগত স্বার্থ রক্ষা ও উন্নয়ন; শিক্ষা ও জাতীয় নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা; একাডেমিয়াকে মুক্ত, নৈতিক ও গঠনমূলক জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করা; শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব ও নিরাপদ (নির্যাতন, মাদক ও চাঁদাবাজি মুক্ত) ক্যাম্পাস তৈরিতে প্রয়োজনীয় ভূমিকা রাখা।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান