দুর্যোগে মানবিক রিপোর্টিং নিয়ে এসআরএফ-আইসিআরসির কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুলাই ২০২৫, ১৯:৪৩আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৯:৪৩

দুর্যোগ বা সংকটকালে মানবাধিকার অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের প্রতিবেদন তৈরি করা উচিত এবং এই সময়ে সবার আগে মানবাধিকারকে অগ্রাধিকার দিতে হবে। দুর্ঘটনা বা দুর্যোগকালে আইন মেনে মানবিক প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবিক আইন এবং দুর্যোগে বা সংকটকালে ‘মানবিক প্রতিবেদন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের (আইএইচএল) ওপর গুরুত্বারোপ করেন আইসিআরসি বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার ফাহমিদা করিম। তিনি বলেন, এই আইনটির মূল উদ্দেশ হলো সশস্ত্র সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখা। আর যে সব ব্যক্তিরা সংঘর্ষে অংশগ্রহণ করে না বা করছে না, আইএইচএল তাদের সুরক্ষা দিয়ে থাকে।

ফাহমিদা করিম বলেন, যুদ্ধেরও যে সীমা আছে, এই নীতি মেনে আইএইচএল সংঘাতের মাঝে মানবতার একটি আবহকে সংরক্ষণ করার চেষ্টা করে। আর নারী এবং শিশুদের বিশেষ প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে আইএইচএল তাদের সুরক্ষা দেয়।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্লগার মোহসীন-উল হাকিম। দুর্যোগকালে কীভাবে আইন মেনে বস্তুনিষ্ঠু সাংবাদিকতা করা যায় সে বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, আইন ও মানবাধিকার সবার জন্য সমান। দুর্যোগের পর উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে—এমন সংবাদ প্রচার, শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যক্তির নাম, পরিচয়, ছবি, ভিডিও প্রচার করা থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগকালে অবশ্যই আইন ও মানবাধিকার মেনে চলে সাংবাদিকতা করতে হবে। তা না হলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়বে এবং এই পেশার সম্মান ক্ষুণ্ন হবে।
তাই সংঘাত বা দুর্যোগকালে প্রতিবেদন তৈরিতে ব্যক্তির মানবাধিকারের বিষয়টি অগ্রাধিকারে রাখার আহ্বান জানান তিনি।

এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, দুর্যোগ বা সংকটকালে সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির যেন কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন না হয়। সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংবাদ কর্মীদের কাজ করতে হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইসিআরসি বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড প্রিভেনশন অফিসার দিপালি গোঢ়, আইসিআরসির পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থাটির ডিজিটাল অফিসার মো. সাবির হোসেন। সমাপনী বক্তব্য রাখেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।

দিনব্যাপী কর্মশালায় দেশ-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

/বিআই/এমকেএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম