গোপালগঞ্জে সহিংসতা: ‘প্রাণহানি ও গণগ্রেফতারে’ ১১ নাগরিকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৫, ২০:৫০আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২০:৫০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি এবং গণগ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১১ জন পর্যবেক্ষণকারী নাগরিক। 

গোপালগঞ্জের ২২ জুলাই সফর শেষে শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে তারা সুষ্ঠু তদন্ত, মানবাধিকার রক্ষা এবং সংবিধান অনুযায়ী সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

পর্যবেক্ষণকারী এই নাগরিকেরা হলেন—আলোকচিত্রী শহীদুল আলম, সাংবাদিক তাসনিম খলিল, শিল্পী বীথি ঘোষ, লেখক ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, মোশাহিদা সুলতানা এবং রুশাদ ফরিদী, আইনজীবী সারা হোসেন ও মানজুর আল মতিন এবং অধিকার কর্মী নাফিউল আলম সুপ্ত।

পর্যবেক্ষণকারী নাগরিকদের পক্ষে বিবৃতিতে সই করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।

বিবৃতিতে বলা হয়, ১৬ জুলাইয়ের ওই সমাবেশ ঘিরে এনসিপি ও আওয়ামী লীগপন্থি ব্যক্তিদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক উসকানিমূলক বক্তব্য ছড়ায়। একইসঙ্গে এনসিপি নেতাদের বক্তব্য ও ‘মার্চ টু গোপালগঞ্জ’ শীর্ষক কর্মসূচি স্থানীয়ভাবে উত্তেজনার জন্ম দেয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় আওয়ামী সমর্থকদের হামলা, মঞ্চ ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।

পর্যবেক্ষণ দলের মতে, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। এতে অন্তত ৫ জন নিহত হন। নিহত দীপ্ত সাহা এবং ইমনের মৃত্যুকে কেন্দ্র করে গুলিবর্ষণের যৌক্তিকতা এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিশেষ করে, ইমনের ওপর সেনা সদস্যদের পা দিয়ে চেপে ধরার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনেও মামলা হয়েছে; যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি বলে মত দেন তারা। এছাড়া, আহতদের সঙ্গেও সাক্ষাৎ সম্ভব হয়নি বলেও জানান তারা।

সরকার গঠিত তদন্ত কমিশন নিয়েও উদ্বেগ জানান পর্যবেক্ষণ দল। কারণ, কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর প্রতিনিধি রয়েছেন, যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। তারা কমিশনকে পুনর্গঠনের দাবি জানান।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম