ডেমরায় হেলে পড়েছে ৬ তলা ভবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৬:৩৭

রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬ তলা ভবন হেলে পাশের ভবনে পড়েছে। রবিবার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ তলা ভবনটি পাশের ৭ তলা আরেকটি ভবন হেলে পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ভবন হেলে পড়ার খবর শুনে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এদিকে উৎসুক জনতারা ভিড় করছেন হেলে পড়া ভবন দেখতে। আইনশৃঙ্খলা বাহিনী উৎসুক জনতাদের ভবন থেকে নির্দিষ্ট দূরে অবস্থান করতে বারবার অনুরোধ জানাচ্ছেন।

ডেমরা থানা সূত্র জানিয়েছে, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদ স্থানে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ডেমরা হাজিনগর এলাকায় ৬ তলা একটি আবাসিক ভবন হেলে পড়া সংবাদ পাই। বর্তমানে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

/কেএই্চ/এএইচএস/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম