ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা, তিন আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৬:২৭আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৬:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেফতার তিন আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাহ ফারজানা হকের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মেহেদী হাসান(২৫), মো. রিপন (২০) ও মো. হৃদয় ইসলাম (২৪)। আসামি মেহেদী ও হৃদয়ের দুই দিন এবং রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদন বলা হয়, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদঘাটিত না হলে জামিন পেয়ে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি ন্যায় বিচারে বিঘ্ন ঘটবে। আসামিরা এজাহারে বর্ননায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমানিত হয়েছে। আসামিরা অভ্যাসগত অপরাধী। তাদেরসঠিক নাম, ঠিকানা ও পিসি/পিআর যাচাইয়ের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

আসামিদের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৩ মে রাত ১১টার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম