রিসাইকেল সিমের প্যাকেটের গায়ে ‘পূর্বে ব্যবহৃত’ লেখা থাকতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ২০:১০আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০:৪৫

পুরোনো সিম নতুন করে বিক্রির ক্ষেত্রে সিমের প্যাকেটে পরিষ্কার ভাষায় ইংরেজিতে ‘‘রি- ইউজড’’ এবং বাংলায় “পূর্বে-ব্যবহৃত” লিখতে হবে, যাতে সিম কেনার আগেই ভোক্তারা জানতে পারেন। সোমবার (২৮ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সম্মেলন কক্ষে দেশের মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অধিদফতরের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, মোবাইল ফোনের গ্রাহকরা বিভিন্ন সময় মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। কিন্তু অপারেটররা নিয়মিত অভিযোগের শুনানিতে উপস্থিত থাকছেন না, কোনও অপারেটরের পক্ষে ক্রমাগত সময় চাওয়ায় অভিযোগগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।

সভায় অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল ও অন্যান্য কর্মকর্তা, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক প্রতিনিধি, বিটিআরসি প্রতিনিধি ও বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর অ্যাসোসিয়েশনের মহাসচিব উপস্থিত ছিলেন। সভায় মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ভোক্তাদের প্রাপ্ত অভিযোগ উপস্থাপন করা ও পর্যালোচনা করা হয়। সভায় বিস্তারিত আলোচনান্তে  প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও ভোক্তাসাধারণের স্বার্থে সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে আছে মোবাইল ফোন অপারেটররা অধিদফতরে দাখিলকৃত অভিযোগ আগামী ৭ দিনের মধ্যে যাচাই-বাছাই করে নিষ্পত্তিযোগ্য অভিযোগ স্বীয় উদ্যোগে নিষ্পত্তি করে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করবেন। যেসব অভিযোগের বিষয়ে অপারেটররা দ্বিমত করবেন, সেসব অভিযোগ যথারীতি শুনানির মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিষ্পত্তি করবে। শুনানিতে নিয়মিত উপস্থিত থাকার জন্য অপারেটররা নির্দিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করবেন। 

অভিযোগের গ্রহণযোগ্যতা/আমলযোগ্যতা যাচাইয়ে যেসব টেকনিক্যাল বিষয় বিবেচনায় নিতে হবে, অপারেটররা সেসব বিষয়ের একটা চেকলিস্ট তৈরি করে আগামী ৭ (সাত) দিনের মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

অব্যবহৃত ডাটা ও কলটাইম পরবর্তী প্যাকেজের সঙ্গে যুক্ত হওয়ার প্রযোজ্য শর্তাবলি স্পষ্ট করে ব্যবহারকারীকে জানাতে হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কোনও অভিযোগের বিষয়ে কথা বলার সময়ে অভিযোগকারীর সিম থেকে কলচার্জ বাতিল/গ্রহণযোগ্য করার সম্ভাব্যতা পরীক্ষা করে মোবাইল ফোন অপারেটররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
শুধু জীবাণু নয়, বাথরুমে মোবাইল ব্যবহারে বাড়তে পারে আরও ঝুঁকি
মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি নির্ণয়ে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম