ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৭:৩৪আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭:৩৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে ইউপিডিএফের (মূল) আস্তানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর বাঘাইহাট জোন থেকে ইউপিডিএফের (মূল) সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরাপাড়া নামে একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালানোর সময় সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের ওপর গুলি বর্ষণ করে পালানোর সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। অতঃপর, তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহলদল ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাব-মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড অ্যামোনিশন, ১৭টি খালি খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার