প্রেস কাউন্সিলে নতুন কমিটি, মাহফুজ আনাম-নূরুল কবীরসহ সদস্য ১২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৮:১৮আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৮:১৮

প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও দ্য নিউজ এইজের সম্পাদক নূরুল কবীরসহ ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন কমিটিতে বিভিন্ন মহলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারের গেজেট আকারে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্তি হয়েছে, তারা হলেন—

সংবাদপত্র ও সাংবাদিক সংগঠন থেকে মনোনীত:

ওবায়দুর রহমান শাহীন (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন)

দৌলত আকতার মালা (সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম)

মো. শহিদুল ইসলাম (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন)

মাহফুজ আনাম (সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার)

নূরুল কবীর (সম্পাদক, দ্য নিউ এজ)

দেওয়ান হানিফ মাহমুদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বণিক বার্তা)

সম্পাদক, প্রকাশক বা ব্যবস্থাপনা সমিতি কর্তৃক মনোনীত:

শামসুল হক জাহিদ (সম্পাদক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)

রমিজ উদ্দিন চৌধুরী (সম্পাদক, দৈনিক পূর্বকোণ)

আখতার হোসেন খান (উপদেষ্টা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব)

প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(৩)(ঘ) অনুযায়ী মনোনীত প্রতিনিধি:

অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত:

ড. মো. ফখরুল ইসলাম (সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক মনোনীত:

জয়নুল আবেদীন (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল)

এই প্রজ্ঞাপন অনুযায়ী, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী মনোনীত ব্যক্তিদের কার্যকাল হবে এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে দুই বছর।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি