জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিষয়ে মহিলা পরিষদের সরাসরি নির্বাচনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৫, ১৮:৪৯আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৮:৪৯

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফাওজিয়া মোহসীন এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জাতীয় ঐকমত্য কমিশনের চলমান আলোচনায় গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত সব রাজনৈতিক দল এ বিষয়ে একমতে আসতে না পারায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

মহিলা পরিষদের মতে, আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদে ১০০টি সংরক্ষিত নারী আসনের বিষয়ে অনেকটাই সমঝোতা তৈরি হলেও, নির্বাচন পদ্ধতি নিয়ে এখনও ঐক্যমত গড়ে ওঠেনি। 

এ নিয়ে প্রশ্ন তুলে মহিলা পরিষদ বলেছে, আলোচনায় রাজনৈতিক দলগুলোর নারী প্রতিনিধিত্ব, অন্তর্বর্তী সরকারের নারী কমিশনের প্রতিনিধিত্ব এবং দেশের নারী সংগঠনগুলোর অংশগ্রহণ অনুপস্থিত, যা অত্যন্ত হতাশাজনক।

সংগঠনটি আরও বলেছে, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, মনোনয়নপ্রাপ্ত নারী সদস্যদের মধ্যে অধিকাংশই নির্বাচনী এলাকা বা সরাসরি ভোটের অভাবে জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না। এতে নারী প্রতিনিধিরা সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি এবং অনেক সময় যথাযথ মর্যাদা বা দায়িত্ব পাননি। বরং রাজনৈতিক দলগুলো অনেক সময় দলীয় স্বার্থে তাদের ব্যবহার করেছে।

মহিলা পরিষদ মনে করে, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী সদস্য নির্বাচন হলে তাদের রাজনৈতিক ক্ষমতায়নের পথ আরও সুগম হবে। তারা স্থানীয় সরকারের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কার্যকর দৃষ্টান্ত তুলে ধরে জাতীয় সংসদের ক্ষেত্রেও একই পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

সংগঠনটি প্রস্তাব করেছে, আগামী ২ থেকে ৩ মেয়াদের জন্য এই সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে নারী প্রার্থীরা নিজস্ব নির্বাচনী এলাকা গড়ে তুলতে পারবেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ফলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও বিস্তৃত ও অর্থবহ হবে এবং গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হবে।

মহিলা পরিষদের দাবিগুলো হচ্ছে

জাতীয় সংসদের সাধারণ আসনে নারী-পুরুষ উভয়ই নির্বাচন করতে পারবে,  জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে, সংরক্ষিত নারী  আসন সংখ্যা ন্যূনতম এক তৃতীয়াংশে উন্নীত করতে হবে, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রথা বাতিল করতে হবে, একটি সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এই ব্যবস্থাটি ২ থেকে ৩ টার্মের জন্য থাকবে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ছেলে নেই, মেয়েকে সম্পত্তি দান নিয়ে নতুন আইনে কী আছে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সর্বশেষ খবর
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের  সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
ব্রিকসের ‘ফ্যামিলি ফটো’তে মধ্যমণি মোদি 
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
কেতকী কুশারী ডাইসনের দুটি কবিতা
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা