ডাকসু নির্বাচন: হলে হলে খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঢাবি প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১৯:৪৬আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২১:০৮

চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে নির্বাচনি আমেজ। মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে হলভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। এরপর আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

খসড়া তালিকা অনুযায়ী, ছাত্রদের হলের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে জগন্নাথ হলে- ২ হাজার ২৫৪ জন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০, কবি জসীমউদ্‌দীন হলে ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮, অমর একুশে হলে ১ হাজার ৩১৯, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭, বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজারে ৭৩৫, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে রয়েছে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯,  সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন এবং হাজী মুহম্মদ মুহসীন হলে রয়েছে ১ হাজার ৩৯৪ জন ভোটার। সব মিলিয়ে ছাত্র ভোটারের সংখ্যা ২০ হাজার ৯০৪ জন, যা মোট ভোটারের ৫২ দশমিক ৩৫ শতাংশ।

অন্যদিকে, ছাত্রীদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন রোকেয়া হলে মোট ৫ হাজার ৬৭৬ জন; এর পরই রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৯৫ জন; শামসুন নাহার হলে ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন। সব মিলিয়ে ছাত্রী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮ জনে, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৬৫ শতাংশ। 

সার্বিকভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্রী ১৯ হাজার ২৮ জন এবং ছাত্র ২০ হাজার ৯০৪ জন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১২টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট দুপুর ১২টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট বিকাল ৪টায়।

এবারই প্রথম নির্ধারিত ভোটকেন্দ্র ও হলভিত্তিক ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে ছয়টি কেন্দ্রে। কার্জন হল কেন্দ্রে ভোট প্রদান করবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে নির্ধারিত হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটদান। সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। এ ছাড়া উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মাস্টার দা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীমউদদীন হলের।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম