রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সামুরাই তলোয়ার হাতে প্রকাশ্যে ঘোরাফেরা করা এক যুবকের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
তিনি জানান, ভিডিও বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-২ অভিযান চালিয়ে গত ৪ জুলাই মো. মোশাররফ হোসেন ওরফে আলভি (২৩) নামে ওই যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি সামুরাই তলোয়ার জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত আলভির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।









