শাহবাগে ৭ ঘণ্টার টানা অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

ঢাবি প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১৮:৩৭আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:৪৩

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে টানা সাত ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই কর্মসূচি চলছে। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে অবস্থান করে চারপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে রিকশায় যেতেও।

এদিকে শাহবাগ মেট্রো স্টেশনের সামনে পুলিশের জলকামান ও পরিবহন বাস দেখা গেলেও স্টেশনের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন একাধিক আন্দোলনকারী। তবে দাবির পক্ষে এখন পর্যন্ত কোনও ধরনের ঘোষণা আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।  

অবরোধের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান; চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করা; আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম