৩০ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ আন্দোলনে অটল জুলাইযোদ্ধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৫, ১৮:০৩আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৯:৫৯

জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন অভ্যুত্থানে আহত-নিহতের পরিবারের সদস্যদের প্লাটফর্ম ‘জুলাইযোদ্ধা সংসদ’। এতে শাহবাগ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে আছে। সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। তবে দুপুর থেকে ফুটপাত ছেড়ে দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারছে। 

শুক্রবার (১ আগস্ট) সরেজমিন দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকায় পাশের কাঁটাবন মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানার সামনের রাস্তাগুলো থেকেই যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন জানান, সরকার থেকে তাদের দাবির বিষয়ে কোনও ইতিবাচক ও সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না।

তিনি বলেন, আমরা দেশের ৬৪ জেলা থেকে শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা নিজের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখানে অবস্থান নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো।

আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, সরকার থেকে আমাদের সাথে এখনও কোনও যোগাযোগ করা হয়নি। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, জুলাই সনদ ছাড়া জীবন চলে গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম