জাতীয় সংগীতের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে শিক্ষার্থী-শ্রমিক-জনতার দ্রোহযাত্রা। চলছে দ্রোহের গান ও বিপ্লবী কবিতা।
‘জনবিধিবদ্ধ সতর্কীকরণ জুলাই বিক্রির জন্য নহে’ প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (২ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠানটি শুরু হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। সভাপতিত্ব করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ।
ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ, ২৪ এর গণহত্যাসহ পাহাড় ও সমতলের সব হত্যাকাণ্ডের বিচার এবং ফ্যাসিবাদী প্রতিহতের দাবিতে এ কর্মসূচি।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের দাবিতে এই দিনে দ্রোহযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।









