ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি মাঝপথে আটকে দিলো পুলিশ, গুলশানে দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ১৪:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৪:৩৮

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ভারতের ঢাকাস্থ দূতাবাস ঘেরাও কর্মসূচি মাঝপথে আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে কয়েকটি পিকআপে করে দলটির নেতাকর্মীরা বারিধারা দূতাবাসের উদ্দেশ্যে রওয়ানা করে।

পরে বাড্ডা লিংক রোডের কাছে প্রায় ঘণ্টা খানেক রাস্তা বন্ধ করে সমাবেশ করে দলটি। এ সময় পুরো বাড্ডা, গুলশান, লিংক রোড এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যানজট ছড়িয়ে পড়ে হাতিরঝিল এলাকায়ও।

পথসভা থেকে দলের সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভারত এক বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে। এ আশ্রয়-প্রশ্রয় চলবে না। আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই যে, হাসিনাকে ফেরত দিতে হবে।’

সমাবেশ থেকে জাগপা সীমান্তে মানুষ হত্যা বন্ধ; পুশইন বন্ধের দাবি জানায়। 

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম