চাঁদাবাজির মামলা: জানে আলমের দায় স্বীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৫, ১৮:২৩ আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:২৩

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুর দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ জবানবন্দি রেকর্ড করেন। 

চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে অপু দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান  জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে দুপুর ২টা থেকে পৌনে ৬টা পর্যন্ত আদালত জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। 

গত ২৭ জুলাই বৈষম্যের বৈষম্যের ও ছাত্রসংসদের একজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমিনুল নামে ছাত্রসংসদের আরেক নেতাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। ২ আগস্ট জানে আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩ আগস্ট রিয়াদ এ ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। আর অন্য ৩ জনকে কারাগারে পাঠানো হয়। 

আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। গ্রেফতারের পর ২৬ সংগঠন দুটি থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

এরআগে ১ আগস্ট সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে জানে আলমকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির ঘটনায় শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয় জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। 

 

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত