কাঁটাবনে ট্রাক-পিকআপ সংঘর্ষে একজন নিহত, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ১২:৫৫আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৫

রাজধানীর কাঁটাবনে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে একরাম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে কাঁটাবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

আহত ব্যক্তিরা হলেন– পিকআপ চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান (১৬)। একরাম কিশোরগঞ্জের ভৈরব থানার আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে মিরাবাজার, পুবাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহতরাও মিরাবাজার পুবাইল থাকেন।

সালমান জানায়, তার বাবা, একরামসহ সে পুবাইল থেকে পিকআপভ্যানে ভাঙারি মাল নিয়ে ঢাকায় দিকে আসছিল। মালামাল নামিয়ে ফেরার পথে কাঁটাবন মোড়ে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়।

মো. ফারুক বলেন, আহত অবস্থায় ওই তিন জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একরামকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম