থার্ড টার্মিনাল চালু করাই প্রধান লক্ষ্য: বেবিচক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ আগস্ট ২০২৫, ১৫:১৩আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৫:১৩

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল  হাসান মাহমুদ সিদ্দিক বলেছেন, এই মুহূর্তে থার্ড টার্মিনাল চালু করাই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমি এখানে যোগদান করার পরপরই সব পক্ষের সঙ্গে এ নিয়ে অনেক বৈঠক করেছি। সবারই স্বার্থ রক্ষা করে টার্মিনালটি চালু করাই আমার প্রধান লক্ষ্য। দ্রুততার সঙ্গে যেন টার্মিনাল চালু করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেবিচক সদর দফতরের কনফারেন্স রুম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান হিসেবে এটি তার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বেবিচক চেয়ারম্যান বলেন,  থার্ড টার্মিনালের দিকে এখন সবার দৃষ্টি। এ কারণে আমার প্রথম বড় চ্যালেঞ্জ  হচ্ছে— দ্রততার সঙ্গে এটি চালু করা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক  চেয়ারম্যান বলেন, আমরা ফ্লাইজোনের আশেপাশে ঝুঁকিপূর্ণ হিসেবে ৩০০ ভবন  চিহ্নিত করেছি। এগুলোর বিষয় রাজউককে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। আশা করবো, তারা ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন,  বেবিচকে যে দুর্নীতি হয় না, এটি আমি বলবো না।   এটি অস্বীকার করার উপায়ও নেই। কিন্তু  এগুলো রোধে কার্যকর ব্যবস্থা থাকবে। আমার চোখের সামনে দিয়ে কোনও ধরনের দুর্নীতি বা কেউ দুর্নীতি করে পার পাবে না। আমরা সৎ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো।

চেয়ারম্যান আরও বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত চালু হবে। অবকাঠামোগত কাজ এখনও কিছু বাকি আছে। এগুলো চলমান রয়েছে।

তিনি বলেন, বর্তমানে মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। আমরা একে-অপরের হয়ে দেশের স্বার্থ রক্ষা করে কাজ করতে চাই। এজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা করি।  মতবিনিময় সভায় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম