মানিলন্ডারিং মামলায় সম্পত্তি ক্রোক

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ আগস্ট ২০২৫, ১৯:৪০আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৯:৪০

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মানিলন্ডারিং মামলা ও সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অনুসন্ধানকালে সিআইডি জানতে পারে রংধনু বিল্ডার্স প্রাইভেট লি. বিভিন্ন ব্যক্তির কাছে হতে জমি ক্রয় বা পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করে বিক্রি করে। বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু
২০২২ সালের ৮ মার্চ বিভিন্ন দলিলে ৭ দশমিক ৫৭৫১ একর জমি বিক্রয় করে। 

ওই তফসিলভুক্ত জমির মধ্যে ২০২২ সালের জুনের ১ তারিখে  ৬ দশমিক ৩৩৭৫ একর জমি রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু এবং মেহেদী হাসান দিপু বিভিন্ন দলিলে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেডের কাছে পুনরায় বিক্রি করে ৫ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে উপার্জন করে। 

এছাড়াও পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতিতে বালি ভরাট করার ভুয়া কার্যাদেশ দেখিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে ২০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংক বারিধারা শাখা থেকে ভুয়া মূল্যায়ন কপি তৈরি করে অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় সম্পত্তির মূল্য দেখিয়ে ৪০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ঋণের টাকা পরিশোধ না করে অর্থ পাচারের মাধ্যমে ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব গ্রহণ করেন ২০ লাখ ইউএস ডলার বিনিয়োগ করে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণা, জালজালিয়াতি এবং অর্থ পাচার, মানিলন্ডারিং প্রতিরোধ আইন মতে সম্পৃক্ত অপরাধ। রফিকুল ইসলাম এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুলশান থানার ৭ আগস্ট মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে সিআইডি। একই সঙ্গে ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল-২ এ থাকা ১ লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস বিজ্ঞ আদালতের আদেশে ক্রোক করেছে সিআইডি।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
দুই বছর পর রহস্য উদঘাটননিখোঁজের আড়ালে ছিল জোড়া হত্যাকাণ্ড ও লাশ গুম
রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান