রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মে ২০২৬, ১৯:৫৮ আপডেট : ২৩ মে ২০২৬, ২০:৫৪

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সংস্থাটি জানিয়েছে, তাদের ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ রিপোর্ট সংগ্রহ করেছেন।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সিআইডির পক্ষ থেকে রামিসা হত্যাকাণ্ডের সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রিপোর্ট হাতে পাওয়ায় এখন অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে রবিবার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর, ২০২৬)
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক