আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জামিন চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৫, ২০:৩০ আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ২০:৩০

বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, গত ৪ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অসুস্থ মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিন চেয়ে তার স্ত্রী আয়েশা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

কয়েকটি গণমাধ্যমকে আয়েশা সুলতানা জানান, ‘গত ৪ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগার থেকে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থাতার অবনতি হওয়ায়  আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু
সন্তানকে সুস্থ করতে হাসপাতালে, সেখানেই অভিভাবকদের আরেক লড়াই
সর্বশেষ খবর
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না