হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ আগস্ট ২০২৫, ১৯:০৪আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৯:০৪

হাতিয়ার নদীপথে ঝুঁকিপূর্ণ নৌ-পারাপার বন্ধ করে ফেরি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন। এতে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাতিয়া উপজেলার পাঁচশতাধিক বাসিন্দা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদর মাইজদীসহ সারা দেশের সংযোগ রক্ষায় মূল নির্ভরতা নৌপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী ট্রলার এই পথে চলাচল করে। কিন্তু হাতিয়া-নোয়াখালী নৌরুটে ফেরি না থাকায় মানুষ ঝুঁকিপূর্ণ ট্রলার কিংবা স্পিডবোট চলাচল করে।

তারা বলেন, এতে প্রায়শ দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনাও রয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ থাকলে হাতিয়া কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, হাতিয়ার নৌপথে যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ, হয়রানি ও জিম্মি করে ভাড়া আদায় এখন নিয়মে পরিণত হয়েছে। জরুরি রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা সরকারের প্রতি অবিলম্বে দ্বীপ হাতিয়াতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান এবং দেরি করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থা যেন ফিলিস্তিনের গাজার মতো। যেখানে জীবনের কোনও নিরাপত্তা নেই। একজন রোগী বা কোনও গর্ভবতী মায়ের ইমার্জেন্সি নদী পারাপার হতে গিয়ে সন্তান হারাতে হয় এবং মৃত্যু বরন করতে হয়।

হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের সমন্বয়ক ডা. মো জোবায়ের বলেন, হাতিয়ার জীবনমান, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে নৌপথ অপরিহার্য, আর নিরাপদ যাতায়াতে ফেরির কোনও বিকল্প নেই। তাই প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দ্রুত ফেরি চালুর জোর দাবি জানাচ্ছি। 

সংগঠনের আরেক সমন্বয়ক মো. আয়াত হোসেন জুয়েল বলেন, ফেরি হাতিয়ার প্রায় ১০ লাখ মানুষের জীবনের সঙ্গে জড়িত। এই বৃহৎ জনগোষ্ঠীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সাংবিধানিক মৌলিক অধিকার।

সম্মিলিত সামাজিক সংগঠনের সমন্বয়ক ইসমাইল হোসাইন তাফসির ও মোহাম্মদ আলী বলেন, যদি ফেরি বাস্তবায়ন না করা হয় তাহলে সামনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে হাতিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল— “ফেরি চাই, বঞ্চনা নয়”, “হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ চাই” এবং “নৌযান হয়রানি বন্ধ করো”।

অধ্যাপক নঈম শামীম খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা বিপি সাজ্জাদ, জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, হাতিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী ও সদস্য সচিব রিয়াজ মাহমুদ, জামাতের নেতা তাফসির, হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মো. কেফায়েত প্রমুখ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম