চকবাজারে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ০৯:৩০আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৯:৩০

রাজধানীর চকবাজার থানাধীন লালবাগ চান্দিঘাট এলাকায় পানি ভর্তি বালতিতে পড়ে ১৮ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. আয়মন।

শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে চান্দিঘাট মাজেদা গার্ডেনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মো. স্বপন মিয়া জানান, রাতে আয়মনের মা চা তৈরি করছিলেন আর বাবা স্বপন রুমে বসে ছিলেন। খেলার ফাঁকে আয়মন ওয়াশরুমে চলে যায়, তা তারা খেয়াল করেননি। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করে ওয়াশরুমে গিয়ে দেখেন পানি ভর্তি বালতির ভেতরে উল্টো হয়ে পড়ে আছে আয়মন।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত আয়মন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে। স্বপন মিয়া পেশায় স্টেশনারি ও বেসলেট ব্যবসায়ী। বর্তমানে পরিবারসহ চান্দিঘাটে ভাড়া বাসায় থাকেন। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে আয়মন ছিল সবার ছোট।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম