যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৫:০৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:০৫

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশ কনস্টেবল বাবলু চন্দ্র রায় (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর ৬টার দিকে যাত্রাবাড়ীর কুতুবদিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইফাত।

এসআই ইফাত জানান, একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য কনস্টেবল বাবলু চন্দ্র ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার সিএমএম কোর্টে আসেন। ভোরে বাস থেকে নেমে চেকপোস্ট এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী অতর্কিতে হামলা চালায়। তারা তার বাম পা ও হাতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক নয়, তবে শারীরিকভাবে বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান শুরু করেছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের