আন্দোলনকারীদের গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ২০:৪৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২১:২৩

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকা মহানগরীতে আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১২ আগস্ট) এই ওয়্যারলেস বার্তা ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন।

জানা গেছে, ওয়্যারলেস বার্তায় হাবিবুর রহমান বলেন, "আমাদের সকল অফিসার যে যেখানে আছেন ডিউটি করছেন, আমাদের নিজের জীবন ও সম্পদ রক্ষা, অফিস-আদালত রক্ষা, জনগণের জীবন-সম্পদ রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমি বারবার... বলেছি, নির্দেশ দিয়েছি, আপনাদের স্বাধীনতা দিয়েছি যেখানে যেমন সিচুয়েশন সেভাবে... আপনারা করবেন, আপনারা নিলিং পজিশনে গিয়ে হাঁটু গেঁড়ে, হাঁটু গেঁড়ে কোমরের নিচে আপনারা গুলি করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন ওভার।"

প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১১ আগস্ট সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তার বক্তব্যে ওই অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয়েছিল। এরই ধারাবাহিকতায় অডিওটি ট্রাইব্যুনালে জমা করা হয়েছে।

/বিআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী