চবি’র প্রথম নারী উপ-উপাচার্য শিরীণ আখতার

চট্টগ্রাম প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৮:০২আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:১৫

চবির প্রথম নারী উপ-উপাচার্য শিরীণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো নারী উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বাংলা বিভাগের অধ্যাপক শিরীণ আখতারকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী শিরীণ আখতারকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর শিরীণ আখতারই চবির প্রথম নারী উপ-উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপ-উপাচার্য হলেন।

সোমবার দুপুর থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। চবির উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী তাকে নতুন পদে যোগ দেওয়ার পরপরই শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য গত বছরের ১৫ জুন অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই উপ-উপাচার্য পদটি খালি ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিরীণ আখতার ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে স্নাতকোত্তর পাস করেন।  ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালের ১ জানুয়ারি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।  ২০০৬ সালে শিরীণ আখতার অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম