বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১১:০১ আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:০৪

রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ৩৬০ ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বারের সিঁড়িতে ছুরিকাঘাত করা হয় রাব্বিকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি বলে জানান ওসি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবকসহ আরও ছয়-সাতজনের সঙ্গে কথা কাটাকাটি হয় রাহাত হোসেন রাব্বির। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে।

পরে গুরুতর আহতাবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।

ঘটনাস্থলে গিয়ে বনানী থানা পুলিশ হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি: খুঁজতে গিয়ে মিললো আরও আটটি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০
সর্বশেষ খবর
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার