বনানীর সিসা বারে হত্যা: ২ আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৫, ১৭:০৯আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৭:০৯

পূর্ব শত্রুতার জেরে রাজধানীর বনানী এলাকার ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামের ৩১ বছরের এক যুবককে খুনের দায়ে প্রধান আসামি আব্দুল মালেক মুন্নার তিন দিন ও মাকসুদুর রহমান হামজার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এস আই আমজাদ শেখ দুই জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে আদালত রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক মুন্নার ৩ ও হামজার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৫ আগস্ট) কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিন জন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে তার দিকে ছুড়ে মারতে দেখা যায়। সবশেষে আরেকজন এসে তার ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।

এ ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় চার জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম