দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ আগস্ট ২০২৫, ১৪:৪১আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৪:৪১

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাকে খালাসের রায় দেন। সেলিম ভূঁইয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ খালাসের তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিম ভূঁইয়া। বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন সেলিম ভূঁইয়া। ছিলেন ঢাকার দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। ২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি ১ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে উল্লেখ করে এজাহারে বলা হয়, এর মধ্যে তিনি ১ কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন আবদুল ওয়াদুদ। ২০২৩ সালের ২৪ আগস্ট সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক শুনানি নিয়ে বৃহস্পতিবার এ রায় দিলেন আদালত।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম