উমামার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৮:২৬আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৮:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এই প্যানেলে তিনি সভাপতি (ভিপি) পদে, আর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা।

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাহেদ আহমদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাফিজ বাশার আলিফ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুমী চাকমা, সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক রাফিজ খান,সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসু।

এছাড়া সদস্য পদে আছেন— নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ,ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান,নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়),হাসিবুর রহমান, রাফিউল হক রাফি ,মো. সজিব হোসেন,সাদেকুর রহমান সানি।

উমামা ফাতেমা বলেন, নানান পথ পেরিয়ে আজকে একটি প্যানেলের ভিপি হিসেবে আত্মপ্রকাশ করলাম। ৭-৮ বছর ক্যাম্পাস অতিবাহিত করেছি। যখন প্রথম ক্যাম্পাসে পা রাখি— তখন প্রথম বর্ষেই একটি ডাকসু পাই। তখন কবি সুফিয়া কামাল হলে পাঠচক্র পদে নির্বাচন করি এবং সেখানে হেরে যাই। তবে বিপুল অভিজ্ঞতা অর্জন করি।

/এপিএইচ/
সম্পর্কিত
‘সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, এক পিস ৫০ টাকা’ 
ডাকসু: নীলক্ষেতে ব্যালট ছাপা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য
ডাকসু নির্বাচনে ১২টি অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ